Latest News

6/recent/ticker-posts

Ad Code

কলেজে ভর্তির সর্বোচ্চ প্রসেসিং ফি নির্দিষ্ট করে দিল উচ্চ শিক্ষা দফতর



কলেজে ভর্তির সর্বোচ্চ প্রসেসিং ফি নির্দিষ্ট করে দিল উচ্চ শিক্ষা দফতর


অনলাইনে ভর্তি প্রক্রিয়ার জন্য প্রসেসিং ফি হিসাবে কলেজগুলি সর্বোচ্চ কত টাকা নিতে পারবে তা জানিয়ে বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের নির্দেশিকা পাঠিয়েছে উচ্চ শিক্ষা দফতর। 


করোনা আবহের জেরে শিক্ষার্থীদের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর। অনলাইনে ফর্ম তোলা, জমা দেওয়া, বিভিন্ন তথ্য বা সার্টিফিকেট আপলোডিংয়ের জন্য প্রসেসিং ফি বেঁধে দিয়েছে রাজ্য। 


মূলত করোনা পরিস্থিতিতে এই ফি মকুব করতে বলা হয়েছে কলেজগুলিকে। নির্দেশিকায় জানানো হয়েছে, অনলাইনে ফর্ম তোলা, জমা দেওয়া, বিভিন্ন তথ্য বা সার্টিফিকেট আপলোডিংয়ের জন্য প্রসেসিং ফি হিসেবে সর্বোচ্চ ১৫০ টাকা নিতে পারবে ছাত্র-ছাত্রীদের থেকে। যদিও আগে এই সংক্রান্ত ফি প্রায় ৩০০ থেকে ৪০০ টাকা করে নিত কলেজগুলি। কিন্তু এবার সেই ফি বেঁধে দিল রাজ্য। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code