Latest News

6/recent/ticker-posts

Ad Code

জেইই- নিট পরীক্ষা গ্রহণ নিয়ে বিতর্ক চরমে, সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে মোদীকে চিঠি শিক্ষাবিদদের




জেইই- নিট পরীক্ষা গ্রহণ নিয়ে বিতর্ক চরমে, সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে মোদীকে চিঠি শিক্ষাবিদদের 

ওয়েবডেস্কঃ

করোনা আবহে জেইই- নিট পরীক্ষা নিয়ে বিতর্ক চলছেই। একদিকে যখন করোনা আবহে পরীক্ষা নেওয়া নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা, প্রধানমন্ত্রীকে লিখছে চিঠি তখন অন্যদিকে কেন্দ্রের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করে মোদীকে চিঠি দিয়েছেন দেশের বেশ কিছু শিক্ষাবিদ। 



দিল্লি বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, কেরল কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয় এবং দেশের একাধিক প্রথম সারির কলেজের অধ্যাপকরা সঠিক সময়ে পরীক্ষা নেওয়ার সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন। জানা গেছে, চিঠিতে লেখা হয়েছে, সকলের আশা পরীক্ষা যথাসময়ে হবে এবং পড়ুয়াদের একটা মূল্যবান বছর নষ্ট হবে না। নিট-জেইই নিয়ে তাঁরা কেন্দ্রের সিদ্ধান্তের পূর্ণ সমর্থন করছেন বলেও জানিয়েছেন চিঠিতে।



অন্যদিকে, পরীক্ষা পিছোনের দাবি নিয়ে সুপ্রিম কোর্টের যাওয়ার বিরোধীরা বলেই দাবি সূত্রের। পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায় সহ ৭ বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা নিট-জেইই ইস্যুতে ঐক্যবদ্ধভাবে শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন বলে গতকাল এক ভার্চুয়াল সভায় সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে সূত্র।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code