আর মাত্র কয়েকদিন পরই নতুন ছবি রিলিজ হতে চলেছে -আর তাঁর আগেই ঘটলো বিপত্তি। এবার করোনা আক্রান্ত হলেন প্রাক্তন মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ও অভিনেতা নাতাশা সুরি (Natasha Suri)।
বম্বে টাইমসকে নাতাশা জানান- “৬ দিন আগে জরুরি কাজের জন্য আমি পুনে গেছিলাম। ফিরে আসার পর অসুস্থ হয়ে পড়ি এবং জ্বর, গলা ব্যথা এবং দুর্বলতা ছিল। আমি তিনদিন আগে করোনা পরীক্ষা করেছি, যার রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে, আমি বাড়িতেই কোয়ারান্টিনে আছি। আমার এখনও জ্বর ও দুর্বলতা আছে। আমি ওষুধে খাচ্ছি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলছি। আমি আমার দিদা ও বোনের সঙ্গে থাকি, তাই তাদেরও পরীক্ষা করা হবে।”
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ