Latest News

6/recent/ticker-posts

Ad Code

খড়গ্রাম ব্লকে রাখি বন্ধন উৎসব - ২০২০ ও রাজ্য ব্যাপী সংস্কৃতি উৎসব পালন, মাক্স বিতরণ


খড়গ্রাম ব্লকে রাখি বন্ধন উৎসব - ২০২০ ও রাজ্য ব্যাপী সংস্কৃতি উৎসব পালন, মাক্স বিতরণ


রাজেন্দ্র নাথ দত্ত, সংবাদ একলব্যঃ হিন্দু-মুসলমানের মধ্যে সৌভ্রাতৃত্বের বন্ধন পাকা করতে রাখিবন্ধনের কথা ভাবলেন। ফলে রাখিবন্ধন কেবলমাত্র ভাই-বোনের মাঝেই আটকে রইল না, হয়ে উঠল হিন্দু-মুসলিমের সম্প্রীতির বন্ধন। এক মহান উৎসব। ভাই-বোনের সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করতেই রাখি উত্‍সব। রাখির সুতোয় আরও গভীর বন্ধনে আবদ্ধ হয় ভাই-বোনের সম্পর্ক। 

আজ খড়গ্রাম ব্লক যুব কল্যাণ দফতর, ব্লক প্রশাসন ও খড়গ্রাম পঞ্চায়েত সমিতির  উদ্যোগে রাখি বন্ধন উৎসব - ২০২০ ও রাজ্য ব্যাপী সংস্কৃতি উৎসব পালিত হল খড়গ্রাম ব্লক অফিসের রবীন্দ্র ভবনে ।হ্যান্ডসানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে রাখিপড়ানো হয় ও প্রত্যেককে মাক্স বিতরণ করাহয় ।

উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল,খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশীষ মার্জিত,খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কু মণ্ডল, মুর্শিদাবাদ জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মফিজউদ্দীন মণ্ডল ,খড়গ্রাম ব্লক যুব কল্যাণ আধিকারিকা সহ পঞ্চায়েত সমিতির সদস্যরা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code