শচীন পাল,ঝাড়গ্রাম :- পশ্চিমবঙ্গ সরকার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আজ ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গোপীবল্লভপুর ২ নং ব্লকের রান্টুয়া বাজারে ও তপশিয়া বাজারে রাখি বন্ধন উৎসব পালন করা হয়।
রাখি বন্ধন উৎসবে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল, ঝাড়গ্রাম জেলা পরিষদের সদস্য স্বপন পাত্র, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপম মল্লিক, কুলিয়ানা ৪ নং অঞ্চল সভাপতি শক্তিপদ বারিক,শিক্ষক নেতা বিভাস তরাই , মহিলা সভানেত্রী সর্বরী অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ