জয়েন্ট (মেইন) প্রবেশিকা ২০২০ অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কীভাবে জেনে নিন, DOWNLOAD JEE MAIN 2020 ADMIT CARD
আগামী ১ থেকে ৬ সেপ্টেম্বর নেওয়া হবে জেইই মেইন ২০২০ প্রবেশিকা পরীক্ষা। পরীক্ষা হবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা।
ওয়েবসাইটের মাধ্যমে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স প্রবেশিকা (মেইন) ২০২০-র অ্যাডমিট কার্ড বণ্টন শুরু করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। jeemain.nta.nic.in ওয়েবসাইট থেকে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড? জেনে নিন-
- jeemain.nta.nic.in ওয়েবসাইট-এ যান
- হোম পেজে জেইই মেইন অ্যাডমিট কার্ড লিঙ্কে ক্লিক করুন
- নতুন পাতায় রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে সাবমিট করুন
- জেইই মেইন অ্যাডমিট কার্ড চলে আসবে।
- অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্টআউট বের করে রাখুন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ