Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফের অনুপ্রবেশের চেষ্টা চীনের, রুখে দিল ভারত



ফের অনুপ্রবেশের চেষ্টা চীনের, রুখে দিল ভারত

লাদাখঃ 

ফের অনুপ্রবেশের চেষ্টা চীনের। এপ্রিল-মে থেকে ফিঙ্গার এরিয়া,গালওয়ান উপত্যকা,হট স্প্রিংস ও কোংগ্রাং নালা এলাকায় চিনা অনুপ্রবেশ নিয়ে ভারত-চিন দ্বন্দ্ব চলছে। শুক্রবার গভীর রাতে লাদাখের প্যাংগং সো লেকের দক্ষিণ তীরে ভারতীয় ভূখণ্ডে চিনা সেনার অনুপ্রবেশের চেষ্টা করে বলে খবর। তবে ভারতীয় সেনা সেই চেষ্টাকে সাফল্য লাভ করতে দেয়নি। উত্তেজনা কমাতে দুপক্ষের আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। 


সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, সেনা মুখপাত্র কর্নেল আমন আনন্দ জানিয়েছেন, পূর্ব লাদাখে অনুপ্রবেশ করা চিনাদের ফেরত পাঠাতে দফায় দফায় চলছে দুদেশের আলোচনা। ২৯ তারিখ গভীর রাতে চিনারা ফের অনুপ্রবেশের চেষ্টা করে প্যাংগং সো- দক্ষিণে চুশুল এলাকার কাছে । ভারতীয় সেই সেনা চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code