অষ্টম শ্রেণি পাশেই মিলছে সরকারি চাকরি, আবেদন করুন এখনই
SANGBAD EKALAVYA:
পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যালিটি কমিশনার-এর (WBMSC) মাধ্যমে মোট মজদুর বিভাগে ৮৫৮ টি শূন্যপদে নিয়োগের জন্য আবেদনপত্রের আহ্বান করা হয়েছে। এই পদগুলির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ। জেনে নিন বিস্তারিতঃ
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২০ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছর। তফসিলি জাতি ও উপজাতির জন্য অতিরিক্ত ৫ বছর এবং পশ্চিমবঙ্গের ওবিসি তালিকাভুক্তদের জন্য অতিরিক্ত ৩ বছর ছাড় দেওয়া হচ্ছে। PWD দের ক্ষেত্রে বয়সসীমা ৪৫ বছর পর্যন্ত ধার্য হয়েছে।
আবেদন ফি: অনলাইন আবেদনপত্রের সঙ্গে ২২০ টাকা ফি দেওয়া আবশ্যিক। শুধুমাত্র তফসিলি জাতি ও উপজাতি, ওবিসি ও পিএইচ গোষ্ঠীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ৭০ টাকা।
JOIN OUR WHATSAPP GROUP: LINK
আবেদন পদ্ধতি: অনলাইন আবেদন করতে ক্লিক করুন এখানে CLICK HERE TO APPLY
আবেদনের শেষ দিন: অনলাইন আবেদন ফর্ম জমা দেওয়ার শেষ দিন ৩১ অগস্ট, ২০২০।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

1 মন্তব্যসমূহ
Jobs
উত্তরমুছুন