Latest News

6/recent/ticker-posts

Ad Code

রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন ও ২৫ জন করোনা যোদ্ধাকে সম্মান প্রদান মুখ্যমন্ত্রীর

রেড রোডে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী ২৫ জন করোনা যোদ্ধাকে সম্মান প্রদান 



সংবাদ একলব্যঃ 

করোনা পরিস্থিতির জের এবারের স্বাধীনতা দিবস উদযাপন অনেকটা সংকীর্ণ। প্রতিবারের ন্যায় এবারেও রেড রোডে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


পতাকা উত্তোলনের পর দিনরাত এক করে কাজ করা প্রথম সারির ২৫ জন করোনা যোদ্ধাকে সম্মান জানান তিনি। চিকিত্সক, নার্স, পুলিশ কর্মী সহ বিভিন্ন ক্ষেত্রের করোনাজয়ীরা উপস্থিত ছিলেন।


করোনা আবহের জেরে মাস্ক পড়ে সামাজিক দূরত্ব বিধি মেনে এবারের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান। রাজ্য পুলিশের বিভিন্ন বিভাগ স্বাধীনতা দিবসে ট্যাবলো প্রদর্শন করে পাশাপাশি, তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে বাউল গানের থিমে ট্যাবলো প্রদর্শিত হয়। 


৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে ট্যুইট করে শুভেচ্ছাবার্তা জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, 'সব ভাই ও বোনকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। যাঁরা দেশকে স্বাধীন করার জন্য জীবন বলিদান দিয়েছেন, তাঁদের প্রণাম। কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। যে নীতি ও আদর্শের ভিত্তিতে স্বাধীন দেশ গঠন হয়েছে, তাকে যে কোনও মূল্যে রক্ষা করতে হবে।'
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code