Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্বাধীনতা দিবসের পতাকা তুলতে গিয়ে জলবন্দি পাইথন দেখে আঁতকে উঠলো গ্রামবাসীরা

স্বাধীনতা দিবসের পতাকা তুলতে গিয়ে জলবন্দি পাইথন দেখে আঁতকে উঠলো গ্রামবাসীরা


স্বাধীনতা দিবসের পতাকা তুলতে গিয়ে জলবন্দি পাইথন দেখে আঁতকে উঠলো গ্রামবাসীরা। আতঙ্ক ছড়ালো কুর্শামারি গ্রামে।

ফের লোকালয় থেকে উদ্ধার হল পাইথন সহ চার টি বিষধর গোখরো সাপ। জলপাইগুড়ির ধূপগুড়ি কুর্শামারি গ্রাম থেকে এদিন সকাল বেলা লাইলনের জালের মধ্যে আটকে থাকতে দেখা যায় পাইথন সাপ টি । গ্রামবাসীরা ঘুম থেকে উঠে জাল বন্দি অবস্থায় সেই পাইথন টি দেখে আতঙ্কিত হয়ে  পরে। খবর দেওয়া হয় ধূপগুড়ির পরিবেশ প্রেমী সংগঠন ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অরগানাইজেশন কে।


 খবর পাওয়া মাত্রই তারা গিয়ে সেই সাপটিকে জালবন্দী অবস্থায় উদ্ধার করে। এছাড়াও ধূপগুরি পুরো এলাকার কলেজপাড়া এক নম্বর ওয়ার্ড ছয় নম্বর ওয়ার্ড এবং সাত নম্বর ওয়ার্ড থেকে উদ্ধার করা হয় তিন টি বিষধর গোখরা সাপ। সাপ গুলোকে শনিবার সকাল বেলা বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের  কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code