Latest News

6/recent/ticker-posts

Ad Code

জাতীয় শিক্ষানীতির পোস্টারে অগ্নিসংযোগ করে প্রতিবাদে AIDSO


সুজাতা ঘোষ , বাগডোগরা :

গতকাল ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডি এস ও -এর দার্জিলিং জেলার মাটিগাড়া শিব মন্দির লোকাল কমিটির পক্ষ থেকে জাতীয় শিক্ষানীতি  ২০২০ বাতিলের দাবিতে শিবমন্দিরে প্রতিবাদ মিছিল করলেন এই সংগঠনের তরুণেরা।

এদিন তারা পোস্টারের মাধ্যমে বিক্ষোভ ও জাতীয় শিক্ষানীতির পোস্টারে অগ্নিসংযোগ করে নিজেদের ক্ষোভ প্রকাশ করলেন।


সংগঠনের দাবি -কেন্দ্রের বিজেপি সরকার অগণতান্ত্রিক ভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি নষ্ট করে যান্ত্রিক মানব ও পুঁজিপতিদের স্বার্থে তৈরি করা কিছু টেকনোক্র্যাট তৈরী করার লক্ষ্যে যে জাতীয় শিক্ষানীতি ২০২০ চালু করতে চলেছে,তা রুখতে ২-৮ই  আগষ্ট প্রতিবাদ সপ্তাহ পালনের আহ্বান করছি আপামর জনসাধারণে কাছে।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code