DYFI এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও মরণোত্তর দেহদান
কাজল দে: বিচ্ছিন্নতাবাদী শক্তির গুলিতে নিহত কমরেড সুভাষ সরকারের স্মৃতিতে ধুপগুড়ি ডিওয়াইএফআই সদর লোকাল কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও মরণোত্তর দেহদান শিবিরের আয়োজন করা হয়।
আজ ধুপগুড়ি নবজীবন ক্লাব সংলগ্ন এলাকায় রক্তদান শিবির ও মরণোত্তর দেহ দান শিবির এর শুভ উদ্বোধন করেন ডি ওয়াই এফ আই সদর লোকাল কমিটির সভাপতি কৌশিক দাম উপস্থিত ছিলেন ধুপগুড়ি বিধানসভা এলাকায় প্রাক্তন বিধায়িকা মমতা রায় এছাড়া আরো নেতৃত্ব বর্গ।
আজ রক্তদান শিবিরে প্রায় কুড়ি জন রক্ত দান করেন এবং দুজন মরণোত্তর দেহ দান করেন। আজকের
ডিওয়াইএফআই ধুপগুড়ি সদর লোকাল কমিটি এর সম্পাদক নির্মাল্য ভট্টাচার্য বলেন আমরা কমরেড সুভাষ সরকারের স্মৃতিতে ২০০১ সাল থেকে প্রতিবছর এই দিন স্বেচ্ছায়রক্তদান শিবির এর আয়োজন করে থাকি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ