Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফুলের তোড়া ও মিষ্টির প্যাকেট দিয়ে ঈদের শুভেচ্ছা জানাল গাজোল থানা


সুজাতা ঘোষ , বাগডোগরা :
শনিবার দেশ জুড়ে পালিত হয়েছে পবিত্র ঈদুল আযহা বা বকরি ঈদ। ইসলাম মতে , ত্যাগের সর্বশ্রেষ্ঠ প্রতীক-ই হল এই কোরবানি ঈদ । তবে করোনার কারনে প্রতি বছরের মতো এবারের ঈদে চারিদিকে সাজসাজ রব ছিল না ; ছিল না আলিঙ্গন করে শুভেচ্ছা জানানোর সুযোগ । তাই এবারে মসজিদে জমায়েত না করে বাড়িতে থেকেই উৎসব পালন করলেন মুসলিম ধর্মাবলম্বীরা।

গতকাল গাজোল থানার পক্ষ থেকে গাজোল ব্লকের অন্তর্গত আলাল, বৈর্গাছি, করকচ , শাহজাদপুর, সালাই ডাঙ্গা, পান্ডুয়া ইত্যাদি অঞ্চলের মৌলবিদের ফুলের তোড়া ও মিষ্টির প্যাকেট দিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন গাজোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারাধন দেব । 


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code