Latest News

6/recent/ticker-posts

Ad Code

পিতৃহারা মেধাবী ছাত্র অমিত-কে শুভেচ্ছা জানালো বিজেপি পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি


[SANGBAD EKALAVYA] 


গড়বেতা ব্যাণার্জীডাঙা হাইস্কুলের মেধাবী ছাত্র অমিত সিংহ উচ্চমাধ্যমিকে 94% নম্বর পেয়েছে। দারিদ্রতা অভাব প্রতিকূলতা কে জয় করে অমিতের এই সাফল্যে উচ্ছসিত গড়বেতা এলাকার মানুষ। বিজেপি পশ্চিম মেদিনীপুর জেলার সহ সভাপতি শ্রী মদন রুইদাস গতকাল বাড়িতে গিয়ে অমিত সিংহ কে শুভেচ্ছা জানিয়ে আসেন।

খুব ছোট বেলায় পিতৃহারা হয় অমিত। মা এর হাত ধরে চলে আসতে হয়েছে মামার বাড়িতে। বয়স্ক মামাদাদু আর দিদিমা । গোটা পরিবারের মাসে মাত্র হাজার খানেক টাকা রোজগার। শিক্ষক মহাশয়দের সহায়তায় চলছিল এতোদিন পড়াশোনা।


উচ্চ মাধ্যমিক পাশের পর উচ্চ শিক্ষা র খরচ চালাতে অপারগ একেবারে গরীব এই পরিবারটি। এলাকার কার্যকর্তাদের কাছে জানতে পেরেই অমিতের বাড়িতে ছুটে যান বিজেপি পশ্চিম মেদিনীপুর জেলা সহ-সভাপতি দরদী জননেতা মদন রুইদাস এবং দিলীপ ব্যাণার্জী সহ স্হানীয় নেতৃবৃন্দ।

উচ্চ শিক্ষার জন্য অমিতকে সর্বতোভাবে সহায়তা এবং সব সময় পাশে থাকার বিজেপি নেতার আশ্বাসে স্বস্তি পায় অমিত সহ গোটা পরিবার।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code