Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভারত সহ করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলির প্রতি সতর্কতা জারি হু-এর, নিয়মকানুন কঠোরভাবে পালনের পরামর্শ


ভারত সহ করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলির প্রতি সতর্কতা জারি হু-এর, নিয়মকানুন কঠোরভাবে পালনের পরামর্শ  

ওয়েবডেস্কঃ 

দিন দিন বেড়েই চলছে করোনা সংক্রমণ। বিশ্বের বহু দেশ ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালালেও এখনও আবিষ্কার হয়নি ভ্যাকসিন। তবে, বেশ কয়েকটি ভ্যাকসিনের ট্রায়াল চলছে বলে জানা গেছে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে এখনও কোনও সাফল্য মেলেনি। কখনও যে মিলবে, তারও নিশ্চয়তা নেই। ভারত সহ করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলির প্রতি সতর্কতা জারি করে এইরকম বার্তাই দিল হু ওরফে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


হু প্রধান টেড্রস আধানম ঘেব্রেসিয়াস বলেছেন, করোনা যুদ্ধে এখনও কোনও রুপোলি রেখা দেখতে পাননি তাঁরা। আর তাই ক্ষতিগ্রস্ত দেশগুলিকে টিকা সম্পর্কে আশা নিয়ে বসে না থেকে নিরাপত্তামূলক নিয়মকানুন কঠোরভাবে পালন করতে বলছেন তিনি। বেশ কিছু করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চলছে ঠিকই, তাঁদের আশা, কিছু অন্তত কাজ করবে। কিন্তু সেগুলি ফলপ্রসূ হবে কিনা সে নিয়ে কোনও নিশ্চয়তা নেই কারও কাছে।


হু-র এমার্জেন্সি হেড মাইক রায়ান ও টেড্রস দুজনেই ভারত সহ করোনা আক্রান্ত দেশগুলিকে নিরাপত্তা মূলক ব্যবস্থায় কড়াকড়ি করতে বলেছেন। জীবাণু সংক্রমণ ঠেকাতে দূরত্ব সংক্রান্ত নিয়মকানুন মেনে চলতে, মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা, হাত পরিষ্কার করা ও করোনা পরীক্ষা করানোর মত নিয়মগুলি কার্যকর করার পরামর্শ দিয়েছেন তাঁরা। 


মাইক রায়ান বলেছেন, ভারতের করোনা যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে। ব্রাজিল ও ভারতের মত যে সব দেশে সংক্রমণের হার বেশি, তাদের দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নেওয়া উচিত। প্রতিজ্ঞা ছাড়া এই লড়াই জেতা কার্যত অসম্ভব বলেই মনে করছেন তাঁরা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code