Latest News

6/recent/ticker-posts

Ad Code

চলে গেলেন কংগ্রেস নেতা-মুখপাত্র রাজীব ত্যাগী


চলে গেলেন কংগ্রেস নেতা-মুখপাত্র রাজীব ত্যাগী


আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন কংগ্রেস নেতা-মুখপাত্র রাজীব ত্যাগী। জাতীয় সংবাদ মাধ্যমে, বিশেষত টিভি বিতর্কে পরিচিত মুখ রাজীব ত্যাগী। রাজীব ত্যাগীর আচমকা প্রয়াণে শোকস্তব্ধ কংগ্রেসের অন্ধর মহল। ত্যাগী ছিলেন দলের সাধারণ সম্পাদক এবং উত্তরপ্রদেশ ইউনিটের মুখপাত্র। গাজিয়াবাদে মারা গেলেন তিনি। 


শোক প্রকাশ করে কংগ্রেস ট্যুইট করেছে, শ্রী রাজীব ত্যাগীর আচমকা প্রয়াণে গভীর শোকাহত আমরা। একজন কট্টর কংগ্রেস, সত্যিকারের দেশপ্রেমিক। এই শোকের সময় তাঁর পরিবার ও বন্ধুবান্ধবদের প্রতি রইল আমাদের সমবেদনা, ভাবনা।আরও পড়ুনঃ  কীভাবে দেখবেন ১৯৫২ থেকে ১৯৭১ সালের ভোটার লিস্ট? কীভাবে পাবেন সার্টিফায়েড কপি ?




সূত্রের খবর, তাকে তাত্ক্ষণিকভাবে গাজিয়াবাদের যশোদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসকরা চেষ্টা চালালেও শেষ রক্ষে হয়নি।


শেষ টুইতে তিনি জানিয়েছিলেন বিকাল ৫টায় একটি টিভি শো-তে আসছেন।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

Ad Code