Latest News

6/recent/ticker-posts

Ad Code

সুশান্তের মৃত্যুর তদন্তে সিবিআই !


সুশান্তের মৃত্যুর তদন্তে সিবিআই 

অবশেষে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত নিয়ে বিহার সরকারের আর্জি মেনে সিবিআইকে তদন্তের ভার দিতে চলেছে কেন্দ্র। এমনটাই জানালো সুপ্রিম কোর্টের সলিসিটর জেনারেল তুষার মেহতা। 


আজ সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, বিহার সরকারের অনুরোধ মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। সিবিআই-এর হাতে তদন্তের ভার তুলে দেওয়া হচ্ছে।


এই ঘটনার তদন্ত পটনা থেকে সরিয়ে মুম্বইয়ে নিয়ে আসার বিষয়ে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর আবেদনের শুনানি চলছে সুপ্রিম কোর্টে।

প্রমাণ লোপাটের লক্ষ্যেই মুম্বইয়ে বিহারের আইপিএস অফিসার বিনয় তিওয়ারিকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে সুপ্রিম কোর্টে দাবি করেন সুশান্তের বাবার পক্ষে তাঁর আইনজীবী বিকাশ সিংহ। তদন্তে মুম্বই পুলিশ যেন বিহার পুলিশের সঙ্গে সহযোগিতা করে আদালতকে সেই নির্দেশ দেওয়ারও আর্জি জানিয়েছেন তিনি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code