Latest News

6/recent/ticker-posts

Ad Code

চিকিত্‍সায় সাড়া দিচ্ছেন, ক্লিনিক্যাল প্যারামিটারগুলি স্থিতিশীল জানালেন প্রণব পুত্র



অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। কয়েকদিন থেকেই শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তার পাহাড় জমেছে দেশ জুড়ে। মাথায় আঘাত পাওয়ায় অস্ত্রোপচারের পর তিনি সুস্থ নেই বলেই জানা গিয়েছিল অন্যদিকে রয়েছে করোনা পজিটিভ তাই আরও বেশি চিন্তা জাঁকিয়ে বসেছে। তবে, বর্তমান তিনি কিছুটা ভালো রয়েছেন। সাড়া দিচ্ছেন চিকিৎসায় এমনটাই জানাচ্ছে প্রণব পুত্র। 



এদিন, সকালে প্রণব-পুত্র অভিজিত্‍ মুখোপাধ্যায় জানিয়েছেন, 'আমি বাবাকে দেখতে গতকাল হাসপাতালে গিয়েছিলাম। ভগবানের আশীর্বাদে এবং আপনাদের সকলের শুভেচ্ছায় গত কয়েক দিনের তুলনায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁর ক্লিনিক্যাল প্যারামিটারগুলি স্থিতিশীল রয়েছে। তিনি চিকিত্‍সায় সাড়া দিচ্ছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি আমাদের মধ্যে দ্রুত ফিরে আসবেন।'
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code