Latest News

6/recent/ticker-posts

Ad Code

অন্যভাবে ৭৪ তম স্বাধীনতা দিবস পালন বির্সা মুন্ডা কলেজের এন.এস.এস ইউনিটের


অন্যভাবে ৭৪ তম স্বাধীনতা দিবস পালন বির্সা মুন্ডা কলেজের এন.এস.এস ইউনিটের

সুজাতা ঘোষ , বাগডোগরা :

গতকাল দেশজুড়ে পালিত হয়েছে ৭৪তম স্বাধীনতা দিবস। করোনার কারণে প্রতি বছরের মতো এবছর সাড়ম্বরে পালিত না হলেও আনন্দে মেতে উঠতে ভোলেননি কেউই । কোথাও ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে আবার কোথাও নিজেদের আনন্দ অন্যদের সঙ্গে ভাগ করে সেই আনন্দকে দ্বিগুণ করতে ছুটে গিয়েছে বাগান সংলগ্ন অঞ্চলে ।


গতকাল বির্সা মুন্ডা কলেজের এন.এস.এস ইউনিটের পক্ষ থেকে হাতিঘিসা, আতেল , ম্যারি ভিউ অঞ্চল সংলগ্ন চা বাগানের কর্মরত প্রায় ৫০০ জন দুঃস্থ মানুষদের হাতে‌ মাস্ক ,সাবান এবং বিস্কুট তুলে দেওয়া হয় ।


এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বির্সা মুন্ডা কলেজের অধ্যক্ষ ড. বীরেন্দ্র মির্ধা । এছাড়াও উপস্থিত ছিলেন এন.এস.এস -এর সরনব দাস, দীপানিতা ঘোষ , মিত্রা ঘোষ, কল্পনা ত্রিপাঠী ,উত্তম হাসান ও সানি ঘোষ।


এদিন বীরেন্দ্র মির্ধা জানান - 'বর্তমান পরিস্থিতিতে অন্যরকমভাবে দিনটি পালন করার থেকে এই সমস্ত দিন আনা দিন খাওয়া মানুষদের জন্য সামান্য কিছু করতে পেরে আমাদের সবার খুবই ভালো লাগছে।'
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code