ZEE-5-এর 'অভয় ২' ওয়েবসিরিজ শহীদ ক্ষুদিরাম বসু কে wanted list এ দেখায় AISB-এর প্রতিবাদ
গত ১৪ই অগাস্ট জি৫ (ZEE-5)- এ প্রকাশ হয়েছে 'অভয় ২' ওয়েবসিরিজ। 'অভয় ২' ওয়েব সিরিজে শহীদ ক্ষুদিরাম বসু কে wanted list এ দেখায় বলে অভিযোগ, আর এনিয়েই শুরু হয়েছে তীব্র উত্তেজনা।
এদিন, সীমান্তবর্তী শহর দিনহাটার হেমন্ত বসু কর্নারে AISB দিনহাটা লোকাল কমিটির পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি, পোড়ানো হয় 'অভয় ২' এর পোস্টার।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য কমরেড পীযুষ বর্মন, কমরেড শাওন শরীফ, কমরেড মুশাহিদ আলী কমরেড শাকিল আহমেদ ও অন্যান কর্মী সমর্থকরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ