নতুন শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া নিয়ে বিশেষ আলোচনা সভা তৃণমূল ছাত্র পরিষদের
শচীন পাল, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে গতকাল ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বিশেষ আলোচনা সভার বিষয় ও তাদের দাবি ছিল ছিল 'নতুন শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে করতে হবে, ভর্তির জন্য টাকা কম করতে হবে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের ভর্তি কোন রকম অসুবিধা না হয় তার ব্যবস্থা গ্রহণ করা হয়।'
সুবর্ণরেখা মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের নিয়ে এই আলোচনা সভা হয়। এই বিশেষ আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মনিকান্ত পৈড়া ও ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সত্যরঞ্জন বারিক।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ