Latest News

6/recent/ticker-posts

Ad Code

বৌভাতে রক্তদান করলেন নব দম্পতি The newlyweds donated blood in BauVat

বৌভাতে রক্তদান করলেন নব দম্পতি


তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম: বিয়ে বাড়িতে রক্তদানের সচেনতার বার্তা নব দম্পতির। শনিবার বৌভাতের অনুষ্ঠানে আসা আমন্ত্রিতদের তুলে দেওয়া হল হ্যাণ্ড স্যানিটাইজার, মাস্ক ও চারাগাছ। 


ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের চোরচিতা গ্রামে এমনই ঘটনার সাক্ষী থাকলেন অতিথিরা। চোরচিতা গ্রামের বাসিন্দা বছর ছত্রিশের দিব্যেন্দুবিকাশ দত্ত ও তনিমা রানি মাঝির বৌভাতে ৫০ জন আমন্ত্রিত ছিলেন। সেই সঙ্গে বৌভাতের অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে রক্তদান শিবির করা হয় বাড়িতেই। 


বাড়িতেই রক্তদান শিবিরে বর-কনে সহ আত্মীয়-স্বজনরা রক্ত দেন। নব দম্পতি বলেন,‘বর্তমান পরিস্থিতিতে মুমূর্ষ রোগীদের জন্য রক্তদান কতটা জরুরি তা বোঝানোর জন্য এবং রক্তদান সম্পর্কে মানুষজনকে সচেতন করতেই শিবিরের আয়োজন।’ 

শিবিরে যোগদান করে পূর্ণেন্দু বিকাশ দত্ত ও রাসবিহারি মহাপাত্র বলেন,'দিব্যেন্দুর বিয়েতে এক অভিনবত্ব উদ্যোগ দেখা গেল। এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে তারা সুন্দর, সামাজিক মানসিকতার পরিচয় দিয়েছে।'

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code