ফের বিদ্যুৎ পিষ্ট হয়ে হাতির মৃত্যু
বন মন্ত্রীর জেলা সফর কালে ফের বিদ্যুৎ পিষ্ট হয়ে হাতির মৃত্যুর ঘটনা। এবার বানারহাটের ডুডুমারি বস্তির ঘটনা।হাতির শুড়ে গভির ক্ষত রয়েছে। তা দেখেই বন দপ্তরের অনুমান। ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারন জানা যাবে।
শুক্রবার সকালে ডুয়ার্সের বানারহাটের ডুডুমারি বস্তীতে কৃষি জমিতে মাঝবয়সী পুরুষ হাতির মৃতদেহ উদ্ধারকে ঘীরে চাঞ্চল্য ছড়ায়। কিভাবে হাতির মৃত্যু হল তা এখনো রহস্য।হাতির পেট ফুলে রয়েছে।ঘটনাস্থলে বিন্নাগুড়ি বন্যপ্রান বিভাগের স্কোয়াড উপস্থিত হয়।
জানা গিয়েছে পার্শ্ববর্তী ডায়না জঙ্গল থেকে ভোররাত তিনটে নাগাদ ১৫ টি হাতির একটি দল এলাকায় এসেছিল।হাতির দলটি যেখানে এসেছিল সেখানে স্যাত স্যাতে কাদা মাখানো জায়গা। লোকালয় থেকে কিছুটা দুরে। তাই কেউ সেখানে যায়নি। এরপর সকালে স্থানীয়রা একটি সাবএডাল্ট হাতিকে মরে পড়ে থাকতে দেখেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ