কোচবিহার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর কাছে ডেপুটেশন জমা করলো ছাত্র সংগঠন এ আই ডি এস ও, কোচবিহার।
করোনা পরিস্হিতিতে ছাত্র ছাত্রীদের বিপুল পরিমাণ কলেজ ফি দেওয়ার সামর্থ্য না থাকায় তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া সকলের পক্ষে ক্লাসরুম শিক্ষা ব্যবস্থার বদলে অনলাইন শিক্ষা ব্যবস্থার ব্যবহারের মত উপযুক্ত পরিষেবাও নেই। ইত্যাদি নানান অভিযোগ সামনে এনে ফি প্রত্যাহার,মহামারী পরিস্থিতিতে NEET-JEE পরীক্ষা বাতিলের দাবিতে আজ এস ইউ সি আই(সি) এর ছাত্র সংগঠন এ আই ডি এস ও বিক্ষোভ মিছিল করে ।
তারা দাবি করে কলেজ বিশ্ববিদ্যালয়য়ের ভর্তি ফি সহ সমস্ত রকম ফি মুকুব করতে হবে, ইতিমধ্যেই যারা ফর্ম ফিলাপ করেছে তাদের টাকা ফেরত দিতে হবে। এছাড়া NEET ও JEE পরীক্ষা বাতিল এবং জাতীয় শিক্ষানীতি অবিলম্বে প্রত্যাহার করতে হবে, এই মর্মে তারা ডেপুটেশন জমা করে কোচবিহার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট-এর কাছে।
ডিস্ট্রিক্ট মেজিষ্ট্রেটের অফিসের সামনে সংগঠনের জেলা সভাপতি কমরেড স্বপন কুমার বর্মন ও জেলা কমিটির সদস্য তাপসী বর্মন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ