সুজাতা ঘোষ , বাগডোগরা :
দিনরাত এক করে, পিপিই কিট পড়ে ,বিনামূল্যে প্রায় কয়েক শ' জন করোনা রোগীদের হাসপাতালে পৌঁছে দিয়ে মানবিকতার নজির গড়লেন শিলিগুড়ির প্রথম মহিলা টোটো চালক মুনমুন সরকার । উনি আসলে মুনিয়াদি নামেই অধিক পরিচিত। নিজের জীবনের ঝুঁকি নিয়ে নার্স , চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মত তিনিও সামনের সারিতে দাঁড়িয়ে প্রতিনিয়ত লড়াই করছেন করোনার বিরুদ্ধে । তবে পুরোটাই করছেন স্বাস্থ্যবিধি মেনে।
গতকাল তাঁর এই মহান কাজের জন্য শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাব থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয় এবং তাঁর এই কাজে খুশি হয়ে ডা:অনির্বাণ মিত্র এবং ডিন ডা: সন্দীপ সেনগুপ্ত তাঁকে উপহার হিসেবে পিপিই কিট দেন।
এদিন কাওয়াখালী এসজেসি ভবনে ডা: মিত্র জানান যে, কোভিড ১৯ রোগীদের জন্য প্লাজমা থেরাপির অনুমোদন পেয়েছেন এবং এসওপি প্রস্তুত হচ্ছে ; যারা সেরে উঠছেন তারাও রক্তদানের জন্য এগিয়ে আসবেন এমন আশায় তিনি ব্যক্ত করেছেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ