গাছের গোড়া বাঁধানো এবং ঢালাই রাস্তার উদ্বোধন ডোমকল পৌরসভার
সংবাদ একলব্যঃ পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় এবং ডোমকল পৌরসভার উদ্যোগে পৌরসভার ১৫ নং ও ১৯ নং ওয়ার্ডে গাছের গোড়া বাধানো ও ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করা হল বুধবার।
উপস্থিত ছিলেন ডোমকল পৌরসভার পৌরপিতা মাননীয় জাফিকুল ইসলাম মহাশয় এবং ডোমকল টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি কামরুজ্জামান মন্ডল, ভাইস চেয়ারম্যান আলম খান, দলনেতা সামিউল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন সমস্ত কাউন্সিলরগণ।
ডোমকল পৌরসভার পৌরপিতা জাফিকুল ইসলাম মহাশয় জানিয়েছেন,"ডোমকল পৌরসভা সর্বদা ডোমকল পৌর এলাকার পাশে রয়েছে। আমাদের মূল লক্ষ্য ডোমকলের উন্নয়ন, তাই আমরা সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছি।"
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ