অনুষ্ঠিত হল কোচবিহার জেলার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সভা
তনুময় দেবনাথঃ
২০২১ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃনমূলের শিক্ষক সংগঠনকে চাঙা করতে আজ পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, কোচবিহার জেলা শাখার উদ্দ্যোগে আয়োজিত সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল কোচবিহারের সাহিত্য সভার সভা গৃহে।
কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি মাননীয় শ্রী পার্থ প্রতিম রায় মহাশয়কে শুভেচ্ছা স্মারক, সংবর্ধনা পত্র, পুস্পস্তবক, উত্তরিয়, কিছু সামান্য উপহার সহযোগে মিষ্টিমুখের মাধ্যমে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এবং জেলা সভাপতির উপদেশানুসারে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, কোচবিহার জেলার আগামী দিনের সাংগঠনিক রূপরেখা নির্ধারণ করা হল।
সভায় উপস্থিত ছিলেন শিক্ষক নিরঞ্জন দত্ত, জেলা পরিষদের কর্মাধক্ষ্য আব্দুল জলিল আহমেদ, শিক্ষক সমিতির জেলা সভাপতি দেবাশিষ কর, রাজ্য কমিটির সদস্য সুব্রত নাহা মহাশয় , জেলার অন্যান্য নেতৃবর্গ ও জেলার শিক্ষক কূল।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ