Latest News

6/recent/ticker-posts

Ad Code

৭৪তম স্বাধীনতা দিবসে রাত বারোটার পর মশাল জ্বালিয়ে ও ভারতের জাতীয় পতাকা নিয়ে পরিক্রমা


৭৪তম স্বাধীনতা দিবসে রাত বারোটার পর মশাল জ্বালিয়ে ও ভারতের জাতীয় পতাকা নিয়ে পরিক্রমা 

শচীন পাল,ঝাড়গ্রাম:- 

এই বছর যাবতীয় করোনা বিধি মেনেই ঝাড়গাম জেলার গোপীবল্লভপুর 1 নম্বর ব্লক এর 5 নম্বর অঞ্চলে এর উদ্যোগে স্বাধীনতা দিবস পালন হয়। ঠিক তারই আগে রাত বারোটার পর মশাল জ্বালিয়ে ও ভারতের জাতীয় পতাকা নিয়ে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে থেকে ছাতিনাশোল চক পর্যন্ত ধামসা মাদল বাজিয়ে এই শুভ মুহূর্তটি উদযাপন করে 5 নম্বর অঞ্চল। 


শত শত মানুষের রক্তে রাঙা ভারতের মাটি স্বাধীনতার স্বাদ পেয়েছিল ভারতবাসী। এই বিশেষ দিনটিতে প্রিয় মানুষকে সেকথা একবার মনে করিয়ে দেওয়াই জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছিল .।


উপস্থিত একজন জানান, চলুন আজকের দিনে একে অপরকে প্রতিজ্ঞা করি যে আগামী সময়ে আমাদের দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরাও সমান ভাবে উদ্যোগী হব। এই দেশকে আরও সুন্দর করে তুলব
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code