রবিবার করোনা আক্রান্ত এক মহিলার মৃত্যু আলিপুরদুয়ার জেলা কোভিড হাসপাতালে।তপসিখাতা কোভিড হাসপাতালে মৃত ওই মহিলার বাড়ি ফালাকাটা ব্লকের জটেশ্বর এলাকায়।এই খবর প্রচারে আশা মাত্রই জটেশ্বর জুড়ে আতংক ছড়িয়েছে।
অন্যদিকে ফালাকাটা ব্লকে আজ ১৮ জনের শরীরে মিলল করোনা সংক্রমণ। রবিবারই এই সকল ব্যক্তিদের লালারসের নমুনা রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে ৯ জনই ফালাকাটার মুক্তিপাড়ার বাসিন্দা বলে জানা যায়। এছাড়াও বাকি ৯ জন হাসপাতাল পাড়া (২),সুভাসপল্লী (৩), বিদ্যাসাগর পল্লী (২),ডালিমপুর (১) এবং হাটখোলার (১) বাসিন্দা বলে সূত্রের খবর।
আক্রান্তদের মধ্যে সরকারি কর্মচারী এবং স্বাস্থ্যকর্মীও রয়েছে বলে জানা যায়।আক্রান্তদের বাড়ির আশেপাশের এলাকা কন্টেনমেন্ট জন হিসেবে ঘোষণা করা হয়েছে বলে খবর।এক দিনে এত মানুষ সংক্রামণগ্রস্ত হওয়ায় টানা ১৫ দিনের লকডাউনের জন্য সওয়াল করেছেন ফালাকাটাবাসী।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ