Latest News

6/recent/ticker-posts

Ad Code

১৫ ফুটের অজগর উদ্ধার করল পিপলস ফর এনিমেল

১৫ ফুটের অজগর উদ্ধার করল পিপলস ফর এনিমেল




আলিপুরদুয়ার জংশন স্টেশন চত্বর থেকে ১৫ ফুটের অজগর উদ্ধার করল পিপলস ফর এনিমেল। 


রবিবার সকালে রেলওয়ে স্টেশনের স্ট্যান্ডের কাছে রাখা মার্বেলের নিচে লুকিয়ে ছিল বৃহদাকার অজগরটি।সেটিকে দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেন পিএফএ'তে।তৎক্ষণাৎ ওখানে পৌঁছন পিএফএ'র সদস্যরা।মার্বেল সরিয়ে অজগরটিকে উদ্ধার করতে গেলে সেটি পাশের একটি গাছের মগডালে উঠে যায়।এই প্রক্রিয়ায় আহত হন এক পিএফএ সদস্য। এরপর গাছের ডাল ছেটে দীর্ঘ প্ৰচেষ্টার পর অজগরটিকে উদ্ধার করা হয় বলে খবর।


পিএফএর সম্পাদক জয়দেব দে আমাদের প্রতিনিধিকে জানান,উদ্ধার হওয়া অজগরটিকে বক্সা ফরেস্ট রেঞ্জে ছেড়ে দেওয়া হয়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code