হঠাৎ তৃণমূল ব্লক সভাপতির বাড়িতে বিজেপি নেতা মুকুল রায়, শুরু হয়েছ জল্পনা
রবিবার দুপুরে হঠাৎ তৃণমূল ব্লক সভাপতির বাড়িতে বিজেপি নেতা মুকুল রায়। আর এনিয়েই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। এদিন নলহাটি দুনম্বর ব্লকের তৃণমূল সভাপতি বিভাস অধিকারি প্রতিষ্ঠিত আশ্রমে যান বিজেপি নেতা মুকুল রায়। পাশাপাশি আশ্রমে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ করম খান।
মুকুল রায়ের আচমকাই তৃণমূল ব্লক সভাপতির আশ্রমে যাওয়া নিয়ে শুরু হয়েছে বেশ জল্পনা। বাড়ির মন্দির দর্শনেই আমন্ত্রণ, দাবি নলহাটির তৃণমূল ব্লক সভাপতির| এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলেই জানিয়েছেন মুকুল রায়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ