Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও সাফল্য দিনহাটায়


মৃগাঙ্ক সরকার, দিনহাটাঃ
প্রকাশিত হলো উচ্চমাধ্যমিকের ফল । এবার মেধা তালিকা থাকছে না। বিকাল ৪টা থেকে ওয়েব সাইট থেকে পড়ুয়া দেখতে পারবে। এবার ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যা বেশী।

এবছর উচ্চমাধ্যমিকে রেকর্ড পাসের হার ৯০.১৩% । ছাত্রদের পাসের হার ৯০.৪৪%, ছাত্রীদেরও ৯০ শতাংশের বেশি পাস। সাংবাদিক বৈঠকে সংসদ সভাপতি মহুয়া দাস জানালেন, ভাল রেজাল্ট করেছে কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, কালিম্পং।

উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থী ছিল ৭ লক্ষ ৬১ হাজার ৫৮৩। পাস করেছেন ৬ লক্ষ ৮০ হাজার ৫৭ পরীক্ষার্থী। ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৩০ হাজারের বেশি পরীক্ষার্থী। ৮০ থেকে ৮৯ শতাংশ নম্বর পেয়েছেন ৮৪ হাজার ৭৪৬। উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর ৫০০-র মধ্যে ৪৯৯।

৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৩০ হাজারের বেশি পরীক্ষার্থী। ৮০ থেকে ৮৯ শতাংশ নম্বর পেয়েছেন ৮৪ হাজার ৭৪৬ জন। গতবারের তুলনায় উচ্চমাধ্যমিকে পাসের হার বেড়েছে ৩.৮৪%। উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৮.৮৩%। উচ্চমাধ্যমিকে বাণিজ্য বিভাগে পাসের হার ৯২.২২%। উচ্চমাধ্যমিকে কলা বিভাগে পাসের হার ৮৮.৭৪%।

মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও সাফল্যের ধারা বজায় রইলো দিনহাটায়। এখনো পর্যন্ত পাওয়া খবরে-

দিনহাটা সোনি দেবী জৈন উচ্চবিদ্যালয়
বিজ্ঞান বিভাগে
স্নেহাশিস রায় - ৪৯৪


দিনহাটা উচ্চবিদ্যালয়
বিজ্ঞান বিভাগ
সুমিত বাগচী (মাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ) -৪৯০

বিস্তারিত আসছে... 




সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code