রেসিপির নামঃ স্মাইলি কুকিজ
উপকরণঃ
১। দুটা ডিম ২। একচামচ কালো জিরে ৩। তিন চামচ ঘি ৪। হাফ চামচ এলাচের গুড়ো ৫। এক কাপ শুকনো নারকেল কোরা ৬। স্বাদ অনুযায়ী গুড়ো করা চিনি ৭। দানা চিনি ৮। হাফ চামচ লবণ ৯। তিন কাপ আটা ১০। সাদা তেল ১১। কাজু গুড়ো ১২।
প্রস্তুতিঃ
প্রথমে ডিম, গুড়ো করা চিনি, কালো জিরে, ঘি, এলাচ গুড়ো একসাথে করে ফেটিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে অল্প অল্প করে আটা দিয়ে হাতের সাহায্যে মেখে নিতে হবে। মাখার সময় নারকেল কোরা দিয়ে দিতে হবে।
তারপর ভালো করে আটা মাখা হয়ে গেলে আধঘন্টার জন্য রেখে দিতে হবে। এবার কড়াইয়ে সাদা তেল গরম করতে হবে। তারপর মাখা আটার মধ্যে দানা চিনি মিশিয়ে নিয়ে একটু মোটা করে আটা টাকে বেলে নিতে হবে। এরপর কুকি কাটার দিয়ে গোল শেপ করে কেটে নিতে হবে। এবারে গোল শেপের মধ্যে চামচ এবং স্ট্রয়ের সাহায্যে স্মাইলি ফেস বানিয়ে নিতে হবে।
এরপর শেপ করা স্মাইলি গুলোকে ডুবো তেলে ভালো করে কম আঁচে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে।
এই স্মাইলি কুকিজ গুলো অনেকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ