Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটা- বলরামপুর পথ অবরোধ, ভাঙা রাস্তায় চলছে ধান চাষ


দিনহাটা- বলরামপুর পথ অবরোধ, ভাঙা রাস্তায় চলছে ধান চাষ । আজ দুপুরে কোয়ালিদহ এবং গড়ের মাথার মধ্যবর্তী জায়গায় ভাঙ্গা রাস্তা ঘিরে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। 

ঘন্টাখানেকের পথ অবরোধে বিরাট যানজটের সৃষ্টি হয়। 

এই বলরামপুর রোড লকডাউন শুরু হওয়ার আগে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন সাড়াই করা হয়। কিন্তু কাজ এতটাই নিম্নমানের হয়েছে যে কয়েকমাস যেতে না যেতেই রাস্তা আবার ভেঙ্গে যায়। শুধু গড়ের মাথায় নয় প্রায় সমগ্র রাস্তারই একই অবস্থা। এমনই অভিযোগে আজ পথ অবরোধে সামিল হন এলাকার মানুষেরা। 

ঘন্টা খানেক পথ অবরোধ চলার পর দিনহাটা থেকে বিরাট পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পথ অবরোধ তুলে দেয়। 




সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code