Latest News

6/recent/ticker-posts

Ad Code

হেমতাবাদ কান্ড- বলরামপুরে পথ অবরোধ রাজবংশী ক্ষত্রিয় সমাজ' এর


সাত সকালে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বিধানসভার বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। বাড়ি থেকে দূরে  একটি দোকানে ঝুলন্ত দেহ উদ্ধার করেন বাসিন্দারা। প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে অনুমান করা হচ্ছে। কিন্তু তাঁর স্ত্রীর দাবী তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। 

এই ঘটনার প্রতিবাদে আগামীকাল ভারতীয় জনতা পার্টির ডাকে সারা রাজ্য জুড়ে সকাল ৬.০০ টা থেকে সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত   বাংলা বনধ্ এর ডাক দেওয়া হয়েছে। 

তবে আজ বলরামপুর বাজার সংলগ্ন পথ অবরোধ করা হয় "রাজবংশী ক্ষত্রিয় সমাজ' এর পক্ষ থেকে। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের 'রাজবংশী ক্ষত্রিয় সমাজ" এর সদস্য পরিতোষ রায় জানান- " হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্র নাথ রায় কে মারা হয়েছে। তিনি রাজবংশী ক্ষত্রিয় সমাজের মানুষ। তাঁর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে ।" 

ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।   




সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code