অরবিন্দ শর্মা, দিনহাটাঃ
গত বৃহস্পতিবার থেকে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে ইতিমধ্যেই বেশকিছু জায়গা জলমগ্ন। আবহাওয়া দপ্তর সূত্রে খবর বৃষ্টি এখনি কমবার সম্ভাবনা নেই, রয়েছে আগাম বন্যার সতর্কতাও। এরই মধ্যে যেসমস্ত জায়গায় জলমগ্ন হয়েছে সেখানে খুবই অসহায় অবস্থার মধ্যে রয়েছে সাধারণ মানুষ। আজ এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে নিজের জন্মদিনের আনন্দ ভাগ করে নিলেন বছর ২৪ এর কুন্তল রায় অধিকারী।
দিনহাটা ২ নং ব্লকের বালিকা বন্দরের বাসিন্দা কুন্তল রায় অধিকারী। জন্মদিন উপলক্ষে দিনহাটা গীতালদহের জলমগ্ন এলাকায় প্রায় ১৫০ জন অসহায় মানুষদের হাতে মাছ ভাত তুলে দেওয়া হয় বলে কুন্তল বাবু জানান।
আজকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লাড ডোনার অরগানাইজেশনের দিনহাটা শাখার কো-অর্ডিনেটর দীপক বর্মন, কোষাধ্যক্ষ রোহিত ইসলাম সহ আরো অনেকেই।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ