নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ
কোভিড রোগীদের চিকিৎসার গাফিলাতি এড়াতে গঠিত হয়েছিল প্রোটোকল মনিটরিং টিম। এদিন ফের রাজ্যের সরকারি ও বেসরকারি সমস্ত হাসপাতাল গুলিকে করোনা রোগীদের চিকিৎসায় গাফিলতি এড়াতে সতর্ক করে নির্দেশিকা জারি করলো প্রোটোকল মনিটরিং টিম।
রাজ্যের সরকারি ও বেসরকারি - সমস্ত হাসপাতালের ক্ষেত্রেই প্রযোজ্য এই নির্দেশিকা।
প্রোটোকল মনিটরিং টিমের এই নির্দেশিকায় বলা হয়েছে-
- সঙ্কটজনক করোনা রোগীদের মধ্যে যাঁদের আইসিইউ বেড প্রয়োজন, তাঁরাই যাতে অগ্রাধিকার পান, তা নিশ্চিত করতে হবে।
- হাসপাতালে চিকিত্সাধীন অন্য রোগী বা স্বাস্থ্য কর্মীরা যাতে সংক্রমিত না হন, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
- করোনা আক্রান্তদের অক্সিজেন প্রেসক্রিপশন তৈরির নির্দেশ সঠিকভাবে মানা হচ্ছে না বলে প্রোটোকল মনিটরিং টিমের দাবি। এ ব্যাপারে সতর্কতা অবলম্বনের নির্দেশ।
এর আগেও এই বিষয়গুলি নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছিল। হাসপাতাল পর্যবেক্ষণে এই সমস্ত ক্ষেত্রে গাফিলতি ও খামতি নজরে আসায় তিনদিনের মধ্যে দু’ দফায় নির্দেশিকা জারি প্রোটোকল মনিটরিং টিমের। গাফিলাতি এড়াতে নতুন করে ফের সতর্ক করলো প্রোটোকল মনিটরিং টিম।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ