Latest News

6/recent/ticker-posts

Ad Code

আগামী ৫ আগস্ট পর্যন্ত এই লকডাউন জারি কোচবিহারে কিছু এলাকায়


তনুময় দেবনাথ, সংবাদ একলব্যঃ 

কোচবিহার জেলায় প্রতিদিন বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। চলছে করোনা সংক্রমনে লাগাম লাগানোর চেষ্টা। জেলার দিনহাটা পৌর এলাকা, দিনহাটা ২ নং ব্লক, কোচবিহার পৌর এলাকায় ছিল লকডাউন । এবার কোচবিহার ১নং ব্লক। 

কোচবিহার ১ নম্বর ব্লকে সম্পূর্ণ লকডাউন কঠোরভাবে জারি করল প্রাশাসন। আজ থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত এই লকডাউন জারি থাকবে। তবে এই লকডাউনের কয়েকদিন সকাল ৬টা থেকে ১০ পর্যন্ত অত্যাবশ্যকীয় পন্যের দোকান খোলা থাকবে। এছাড়া ওষুধের দোকান সারাদিন খোলা থাকবে। এবিষয়ে ইতিমধ্যেই কোচবিহার ১ নম্বর ব্লকের সমস্ত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে।

গত কয়েকদিন কোচবিহার সদর মহকুমায় করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হার বেশী। এর অনেকেই কোচবিহার ১ নম্বর বাসিন্দা বলে জানা গিয়েছে। আর এই কারনে উদ্বিগ্ন প্রশাসন। যার জেরে এই লকডাউন ঘোষনা করল জেলা প্রশাসন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code