Latest News

6/recent/ticker-posts

Ad Code

বন্ধ হচ্ছে ঢাকুরিয়া ব্রিজ



বন্ধ হচ্ছে ঢাকুরিয়া ব্রিজ

অন্বেষা বিশ্বাস: এবার স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকুরিয়া ব্রিজ বন্ধ করতে চলেছে কেএমডিএ। আজ, শুক্রবার রাত ১০টা থেকে আগামী ২৭শে জুলাই সকাল ৬টা পর্যন্ত এই ব্রিজে যানবাহন চলাচল বন্ধ থাকবে।


সব গাড়িকে গোলপার্ক ও যাদবপুর থানার সামনে দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এর আগেও বিশেষজ্ঞদের পরীক্ষায় জানা গিয়েছে ব্রিজের অবস্থা বর্তমানে শোচনীয়।

আগেও কয়েকবার ব্রিজের রক্ষনাবেক্ষনের কাজ হয়েছে। এখন গোটা ব্রিজটির ভার বহন ক্ষমতা এবং তা রক্ষনা বেক্ষনের জন্য প্রোজেক্ট রিপোর্ট তৈরী করতে চলেছে স্বাস্থ্য সমীক্ষক সংস্থা। এর জন্য কলকাতা ট্রাফিক পুলিশের অনুমতি নিয়ে যান চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কেএমডিএ। এই নিয়ে শহরের ১৩টি ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করলো তারা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code