Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিহার সীমান্তে নেপাল পুলিশের আচমকা গুলিতে জখম ১ যুবক


[WebDesk]

বিহারের কিষাণগঞ্জ সীমান্তে গুলি ছুড়ল নেপালের পুলিশ। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ২৫ বছর বয়সের যুবক জিতেন্দ্র সিংহ। তাঁকে পূর্ণিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে খবর শনিবার সন্ধ্যায় ফতেপুরের বাসিন্দা জিতেন্দ্র ও তাঁর দুই বন্ধু অঙ্কিত কুমার সিংহ আর গুলশন কুমার সিংহ গরু খুঁজছিলেন। নেপালের পুলিশ আচমকা গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ। এতেই জখম হন জিতেন্দ্র। ফতেপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে পূর্ণিয়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফতেপুর এলাকায় প্রবল উত্তেজনা তৈরি হয়।

খবর পেয়ে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর ১২ নম্বর ব্যাটেলিয়নের সদস্যরা যান। কিষাণগঞ্জের পুলিশ সুপার কুমার আশিস জানিয়েছেন, ঘটনাটির তদন্ত চলছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code