Latest News

6/recent/ticker-posts

Ad Code

পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফের লক ডাউন জারি দিনহাটার ওকড়াবাড়ীতে


ফের লক ডাউন জারি দিনহাটার ওকড়াবাড়ীতে  

নিজস্ব প্রতিনিধি, ওকড়াবাড়ী ঃ 

করোনা সংকটে সারা বিশ্ব। দীর্ঘ লক ডাউন কাটিয়ে আনলকে হেঁটেছে কেন্দ্র। কিন্তু সংক্রমণের পরিস্থিতি দেখে রাজ্যের নির্দেশে বিভিন্ন এলাকায় চলছে লক ডাউন। এদিকে দিনহাটা শহর এলাকা ও দিনহাটা ২ নং ব্লককে জেলা প্রশাসনের তরফে কন্টেইনমেন্ট জোন চিহ্নিত করে লক ডাউন জারি করা হয়েছে। এবার লোকাল প্রশাসনের উদ্যোগে লক ডাউন জারি হল ওকড়াবাড়িতেও। সংক্রমণের হদিশ নেই, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনসমাগম এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


ওকড়াবাড়ী গ্রাম পঞ্চায়েতের তরফে রবিবার মাইকিং করে জানানো হয় করোনা অতিমারির জেরে প্রতিদিন সকাল ১১টা পর্যন্ত বাজার খোলা থাকবে। তবে, মঙ্গলবার ও শনিবার হাটবার হওয়ায় এই দুদিন বিকাল ৩টা পর্যন্ত হাট বাজার খোলা রাখার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক বলেই ঘোষণা করা হয়েছে। সমস্ত দোকানদার ও বাজারে আসা সকল মানুষকেই অবশ্যই মাস্ক পড়তে হবে। মেনে চলতে হবে সামাজিক দূরত্ব বিধি।

গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার শিক্ষিত ও বিশিষ্ট মহল। তাঁরা মনে করছেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই উদ্যোগ নেওয়া জরুরী ছিল। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code