Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভারতীয় সেনা বাহিনীর ইতিহাসে নতুন পালক


WEBDESK NEWS: 

ভারতীয় সেনাবাহিনীতে মহিলা অফিসারদের স্থায়ী কমিশনে অনুমোদন মিললো এবার। 


প্রতিরক্ষা মন্ত্রক ভারতীয় সেনাবাহিনীতে মহিলা অফিসারদের স্থায়ী কমিশন (পিসি) প্রদানের জন্য আনুষ্ঠানিকভাবে সরকারি অনুমোদনপত্র জারি করেছে। 

এই পদক্ষেপ গ্রহণের ফলে সামরিক ক্ষেত্রে মহিলাদের উচ্চতর দায়িত্ব গ্রহণের মাধ্যমে ক্ষমতায়ণের পথে আর কোন বাঁধা রইলো না।   

অনুমোদনে বলা হয়েছে  যে শর্ট সার্ভিস কমিশনে (এসএসসি) ভারতীয় সেনা- বিমান প্রতিরক্ষা (এএডি) সিগন্যাল, ইঞ্জিনিয়ার্স, আর্মি এভিয়েশন, ইলেকট্রনিক্স এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (ইএমই), আর্মি সার্ভিস কর্পস (এএসসি) এবং আর্মি এয়ার কর্পস (এএসসি), সেনা বিমান প্রতিরক্ষা (এএডি) বিভাগে মহিলা অফিসারদের স্থায়ী কমিশনে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও, আর্মি এডুকেশন কর্পস (এইসি) এর মহিলা অফিসার, জাজ অ্যান্ড অ্যাডভোকেট জেনারেল (জেএজি)এ স্থায়ী কমিশন পাবেন।


সেনা দপ্তর ইতিমধ্যেই সংশ্লিষ্ট মহিলা অফিসারদের স্থায়ী কমিশন পদে বাছাইয়ের জন্য বোর্ড গঠনের প্রস্তুতি শুরু করেছে। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code