Latest News

6/recent/ticker-posts

Ad Code

সামাজিক দূরত্ব ও নিরাপদ স্বাস্থ্য বিধি মেনে মাধ্যমিকের মার্কশীট বিলি চুয়াডাঙ্গা হাইস্কুলে


নিজস্ব প্রতিনিধি ,শচীন পাল:
১৫ জুলাই ফলপ্রকাশিত হবার পর গত ২৩ জুলাই বিদ্যালয়গুলি থেকে মাধ্যমিকের মার্কশীট দেওয়ার কথা ছিল। যদিও রাজ্যজুড়ে লকডাউন ঘোষণা হওয়ায় ২২ ও ২৪ জুলাই মার্কশীট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। করোনা সংক্রমণের কারনে এবার মাধ্যমিকের মার্কশীট ও সার্টিফিকেট পরীক্ষার্থীদের পরিবর্তে তাদের অভিভাবকদের হাতে দেওয়া হবে। সেই অনুসারে সারা রাজ্যের অন্যান্য বিদ্যালয়গুলির সাথে সাথে গত বুধবার ও আজ শুক্রবার মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলে অভিভাবকদের হাতে মাধ্যমিকের মার্কশিট তুলে দেওয়া হলো।


করোনার সতর্কতা স্বরূপ নিরাপদ দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে স্কুলের গেটে সব অভিভাবকদের হাত স্যানিটাইজাই করানো হয়। সকলকে মাস্ক পরে আসার কথা ঘোষণা করা হয়েছিল। তার পরেও যাঁরা মাস্ক আনতে ভুলে গিয়েছিলেন, স্কুলের গেটে ঢোকার মুখে তাদের স্কুলের পক্ষ থেকে মাস্ক সরবরাহ করা হয়। গোটা বিষয়টি তত্ত্বাবধান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা ও সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক, পরিচালন সমিতির সদস্য শিক্ষক সুদীপ কুমার খাঁড়া প্রমুখ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code