ফের ঊর্ধ্বমুখী সোনার দাম
অন্বেষা বিশ্বাস: সোনার দাম আকাশ ছুঁলো। শুক্রবার কলকাতায় ২৪ ক্যারেট সোনার দর ছিল ৫১ হাজার ৭৪০ টাকা। এখনো পর্যন্ত এটাই সর্বোচ্চ দাম।
সোনার গয়না, অর্থাৎ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম গিয়েছে ৪৯ হাজার ৯০ টাকা। হলমার্কযুক্ত সোনার দাম ছিল ৪৯ হাজার ৮৩০ টাকা। এখন তা প্রায় ৫০ হাজার টাকা ছুঁইছুঁই। ১০ গ্রাম পাকা সোনার দর ছিল ৫১ হাজার ৯৪৬ টাকা।
এখানেই শেষ না, ব্যাবসায়ীরা জানান এই দামের সঙ্গে তিন শতাংশ জিএসটি যোগ হবে। ফলে দাম আরও বাড়বে। এভাবে সোনার দর লাগামছাড়া হওয়ায় সব থেকে ক্ষতিগ্রস্ত হতে চলেছে মাঝারি ও ছোটো দোকানগুলি।
সংশোধন ও অভিযোগ:
এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের
Corrections Policy
অনুসরণ করে জানান।
সর্বশেষ প্রকাশিত খবর
লোড হচ্ছে...
