Latest News

6/recent/ticker-posts

Ad Code

টাকা নিয়ে দুই বন্ধুর মধ্যে বিবাদ-মৃত ১ - এলাকায় ব্যাপক চাঞ্চল্য



নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়িঃ

জলপাইগুড়ি কিং সাহেব ঘাট এলাকায় টাকা নিয়ে দুই বন্ধুর মধ্যে বিবাদের জেরে গলা টিপে মেরে ফেলার অভিযোগ গ্রেপ্তার অপর বন্ধু।

জলপাইগুড়ি দুই বন্ধুর মধ্যে টাকা নিয়ে বিবাদের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এক বন্ধু আরেক বন্ধুকে মারধর করে বলে দাবি স্থানীয়দের। 

আশংঙ্কা জনক অবস্থায় জখম বন্ধুকে স্থানীয়রা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ওই কিশোরের মৃত্যু হয় বলে জানায় পুলিশ। 

মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে জলপাইগুড়ি শহরের কিং সাহেব ঘাট এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম  বিশাল রাউত (21)। 

জানা গেছে দুই যুবকের বাড়ি ওই এলাকায় কিং সাহেব ঘাট সংলগ্ন তালতলায়। ঘটনায় খবর পেয়ে কোতোয়ালি থানার আই সি বিপুল সিংহ ও জলপাইগুড়ি পৌরসভা প্রশাসনিক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জী ঘটনাস্থলে পৌঁছায়। 

পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত যুবক কে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এবং কি কারণে কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code