Latest News

6/recent/ticker-posts

Ad Code

গাঁজা পাচারের সময় একজন মহিলাসহ তিনজনকে গ্রেফতার করলো পুলিশ

pic source: raiganj police

শিলিগুড়ি থেকে গাঁজা নিয়ে রায়গঞ্জ যাওয়ার পথে সোহারই মোড়ে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এক মহিলা সহ তিনজনকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে সাড়ে আট কেজি গাঁজা উদ্ধার হয়েছে। যার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা বলেই জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির বাসিন্দা বাসন্তী রায় সাড়ে আট কেজি গাঁজা নিয়ে রায়গঞ্জ থানার সোহরাই মোড়ে আসেন। সেখানেই রায়গঞ্জ থানার পুলিশ উত্তর কলেজপাড়ার বাসিন্দা পরিচ্ছন্ন জমাদার এবং বীরনগরের বাসিন্দা জগন্নাথ রজক সহ শিলিগুড়ির বাসিন্দা বাসন্তী দেবীকে গেফতার করে। 

সূত্র মারফত জানা গেছে, হাত বদলের সময় তাঁরা পুলিশের জালে ধরা পড়ে। 

উদ্ধার হয় সাড়ে আট কেজি গাঁজা। ধৃত তিনজনকেই আজ রায়গঞ্জ আদালতে পেশ করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code