Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাস্তার বেহাল দশার কারণে দূর্ঘটনায় মাছ বোঝাই ভ্যান



ময়না,পূর্ব মেদিনীপুর ,19 জুন, সুজিত মণ্ডল।

পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত পূর্ব দক্ষিণ ময়না গ্রামে বালিকা বিদ্যালয়ের পেছনে গতকাল একটি পুকুরে মাছ বোঝাই একটি ভ্যান দুপুর 12 টা নাগাদ উল্টে যায়।

গ্রাম বাসীদের অভিযোগ এই পুকুরটিতে আগেও অনেক বার মাছ বোঝাই গাড়ি উল্টে গিয়েছিল। মূলত রাস্তার বেহাল অবস্থার কারনেই এই দূর্ঘটনা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।  

তবে এই বিষয়ে স্থানিয় প্রশাসন নির্বিকার। এই রাস্তার উপর দিয়ে প্রতিনিয়ত মাছের গাড়ি,ভ্যান, টো টো,সাইকেল,স্কুলের ছাত্র ছাত্রী রা নিয়মিত যাতায়াত করে। কিন্তু রাস্তার এই বেহাল দশার কারণে যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে বলে গ্রামবাসীদের অভিযোগ।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code