Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা আবহের মাঝে হাজির পঙ্গপাল


করোনা আবহের মাঝে হাজির হয়েছে এক বিপদ। পঙ্গপালের হানা। সেই হানা থেকে রেহাই পেলো না দিল্লী। শনিবার সকালে গুরুগ্রামে হানা দেয় কোটি কোটি পঙ্গপালে৷ 

দুপুরেই কয়েক কোটি পঙ্গপাল হানা দিল দিল্লি৷ দক্ষিণ দিল্লির ছতরপুরেও হামলা চালায় পঙ্গপালের দল৷ মে মাসে পঙ্গপালের দল প্রথম হামলা চালায় রাজস্থানে৷ তারপর পঞ্জাব, মহারাষ্ট্র ও গুজরাতে৷ 

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ৪ প্রজাতির পঙ্গপাল রয়েছে ভারতে৷ মরুভূমির পঙ্গপাল, পরিযায়ী পঙ্গপাল, বম্বে পঙ্গপাল ও গাছ পঙ্গপাল৷ এর মধ্যে সবচেয়ে ধ্বংসাত্মক হল মরুভূমির পঙ্গপাল৷ রাজস্থান, গুজরাট, মধ্য প্রদেশ এবং হরিয়ানার পরে মরুভূমির পঙ্গপালের বিশাল ঝাঁক পশ্চিম এবং মধ্য ভারতের বহু অংশে ফসল ধ্বংস করে চলেছে। 



আফ্রিকা, মধ্য প্রাচ্য (আরব দেশগুলি) এবং দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ায় পঙ্গপাল অত্যন্ত পরিচিত একটি পতঙ্গ ৷ প্রতি ঘণ্টায় ওড়ে ১৬ থেকে ১৯ কিমি। একদিনের মধ্যে ২০০ কিমি পাড়ি দিতে পারে আনায়াসে ৷ আয়ু সাধারণত ৩-৫ মাস ৷ একটি ঝাঁকের একাংশ এক দিনে যা খায়, তা ১০টি হাতির খাবারের সমান! পঙ্গপালের আক্রমণের জেরে বহু দেশে মানুষ তার বসতি পাল্টাতে বাধ্য হয়েছে। 

দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই গোটা দিল্লি ও সংলগ্ন এলাকায় হাই অ্যালার্ট জারি করছেন৷ দিল্লির কৃষি দফতর বিশেষ অ্যাডভাইজারি ইস্যু করেছে৷ বন দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে, ডি জে, ঢোল, বাসন বাজিয়ে পঙ্গপালের দলকে ছত্রভঙ্গ করার জন্য৷ 

গুরুগ্রাম সংলগ্ন কৃষিজমিগুলিতে গিয়ে পরিস্থিতি দেখার জন্য কৃষি দফতরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে৷ কৃষি মন্ত্রকের পঙ্গপাল সতর্কতা বিভাগের প্রধান কেএল গুর্জর জানিয়েছেন, এ দিন বেলা সাড়ে ১১টা নাগাদ পঙ্গপালের দল গুরুগ্রামে ঢোকে৷ মুহূর্তের মধ্যে তারা ২ কিমি এলাকায় ছেয়ে যায়৷
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code