Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটা শহরে আম্ফান বিধ্বস্ত মানুষের সাহায্যের জন্য অর্থ সংগ্রহ করল SUCI(C) ও AIDSO লোকাল কমিটির


দিনহাটা শহরে আম্ফান বিধ্বস্ত মানুষের সাহায্যের জন্য অর্থ সংগ্রহ করল SUCI(C) ও AIDSO  লোকাল কমিটির


SER-19, দিনাহাটা:- দিনহাটা শহরে আমফানে ক্ষতিগ্রস্থ এলাকার মানুষের কাছে ত্রাণ পৌঁছানোর জন্য অর্থ সংগ্রহ করল দিনহাটা SUCI(C) ও AIDSO লোকাল কমিটি। আজ দিনহাটা লোকাল কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য তাপসি বর্মন, স্বপ্না বর্মন, সঞ্জয় বর্মন, সমির বর্মন ও দিনহাটা লোকাল কমিটির সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে সামাজিক দুরত্ববিধি মেনে দিনহাটা চওড়াহাটে  আজ অর্থ সংগ্রহ করে সংগঠনের সদস্যরা। 

সংগঠনের লোকাল সম্পাদক কমরেড আনোয়ার হোসেন জানান- 'আম্ফানে বিধ্বস্ত অসহায় মানুষের ত্রানের ব্যবস্থা করার জন্য আমরা জেলা জুড়ে অর্থ সংগ্রহের কাজ শুরু করেছি, পরবর্তীতে রাজ্যের বিভিন্ন জেলায় অর্থ সংগ্রহের কাজ করা হবে। এই অর্থ সংগ্রহ করে যত দ্রুত সম্ভব ওই সকল মানুষদের কাছে ত্রান সামগ্রী পৌছে দেওয়া হবে।'
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code