Latest News

6/recent/ticker-posts

Ad Code

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বিশ্রামাগার ও সিভিকদের জন্য কক্ষের শুভ শিলান্যাস করা হল

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বিশ্রামাগার ও সিভিকদের জন্য কক্ষের শুভ শিলান্যাস  করা হল

জাহাঙ্গীর আলম, মুর্শিদাবাদ, ৪ঠা জুলাই ২০২০: জনসাধারণ থেকে শুরু করে প্রশাসনের কর্মরত সিভিকদের প্রতিনিয়ত দাড়িয়ে থাকতে হয় নওদা থানার পাশেই। এই তথ্য জানানো হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আবেদন জানোন হয় যাতে জনসাধারণ থেকে শুরু করে সরকারী কর্মীদের কারো যেন কোন সমস্যা না হয় সে জন্য একটি বিশ্রামাগার এর বন্দবস্ত করে দেওয়া হয়। বর্তমানে গোটা বিশ্বে করোনা মহামারির জন্য পিছিয়ে পরেছে সকল দেশ, যার থেকে বাদ পরেনি আমাদের দেশ এবং রাজ্যও। লকডাউনের কারনে এতদিন এই কাজ করে উঠা হয়নি সরকার পক্ষের। 

তাই আজ সকল দিক বিবেচনা করে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নওদা থানা প্রাঙ্গণে জনসাধারণের জন্য একটি বিশ্রামাগার এবং সিভিক ভলান্টিয়ার ভাইয়েদের জন্য একটি কক্ষের শুভ শিলান্যাস  করা হল। শিলান্যাস  করবার সময় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার সংসদ এবং সভাপতি আবু তাহের খান মহাশয় এবং নওদা থানার বড়বাবু মিনাল সিনা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code